জাতীয় সংসদ সদস্যদের (এমপি) মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। তবে ভোট দেননি ৬ জন এমপি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া এমপিদের মধ্যে বিএনপির তিন সদস্য রয়েছেন—মির্জা আব্বাস, ওসমান ফারুক এবং মোস্তফা কামাল পাশা।
এছাড়াও, জামায়াতে ইসলামের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারাহানা ভোট দেননি।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল।