শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ২৫৫ ভোট পেয়ে।

বিএনপির মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই ভোটাভুটিতে অংশ নেন সকল সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন