শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটাভুটিতে অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ভোটাভুটিতে ৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেবেন। সংসদ সদস্য হিসেবে ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু এমপি না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।

বিজ্ঞাপন