শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবন থেকে বিদায়

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন থেকে বিদায় নিলেন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ।

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবন থেকে বিদায়

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

হাফিজ উদ্দিন আহমদ ২৪ জুলাই দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে জয়ী রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।

তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই, ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন