শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে প্রবেশ করছেন এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে প্রবেশ করছেন এমপিরা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে প্রবেশ করছেন এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।

এই নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেবেন ভোটাভুটিতে। এমপি হিসেবে ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এমপি না হওয়ায় অলি আহমদের ভোটদানের সুযোগ নেই।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।

বিজ্ঞাপন