শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কবর জিয়ারত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবর জিয়ারত করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কবর জিয়ারত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বাদ জুমা তিনি প্রয়াত এই নেতাদের কবর জিয়ারত করেন।

শপথগ্রহণের আগে এই সময়ে বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। তিনি তাঁদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উভয়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮টি ভোট।

রাজনীতিতে প্রবেশের আগে শিক্ষকতা পেশায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮৮ সালে নির্বাচিত হন পৌরসভার চেয়ারম্যান এবং ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

কালের পরিক্রমায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সাল থেকে বিএনপির সর্বোচ্চ ২য় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হন।

বিজ্ঞাপন