বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর আজ, ২১ আগস্ট, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ হতে যাচ্ছে। বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথগ্রহণের পর নতুন সদস্যদের শপথ নেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের মন্ত্রিসভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতারাও স্থান পাচ্ছেন। নতুন সদস্যদের জন্য তিন থেকে পাঁচটি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এছাড়া, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। প্রধানমন্ত্রীর বিবেচনায় আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি রয়েছে।