শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদন করবেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদন করবেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

রাজধানীর জিয়া উদ্যানে তিনি তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করার পরিকল্পনা রয়েছে তার।

এদিন সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। এই নির্বাচনে ৩৪৯ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

বিজ্ঞাপন