শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নতুন রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গ্রহণ শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন। তিনি মোট ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নির্দেশিকা তুলে ধরেন সিইসি। এরপর শুরু হয় ভোট গ্রহণ, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি ভোট দেওয়ার যোগ্য ছিলেন, তবে ভোট পড়েছে ৩৪৩টি। ৬ জন এমপি উপস্থিত ছিলেন না।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচনে ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন, যা আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ভোট আয়োজনের সুযোগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্বাচন সংসদীয় গণতন্ত্রে গতিশীলতা আনতে সহায়ক হবে।

বিজ্ঞাপন