সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা আজ, মির্জা ফখরুলের নাম আলোচনায়

আজ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা হবে, মির্জা ফখরুলের নাম আলোচনায়।

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা আজ, মির্জা ফখরুলের নাম আলোচনায়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপত্র দাখিল করার পরিকল্পনা রয়েছে। তবে, বির্তক এড়াতে সচিবালয়ে অনুষ্ঠিত সভাটিকে স্থায়ী কমিটির বৈঠক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না বিএনপি।

জাতীয় স্থায়ী কমিটি দলের চেয়ারম্যানকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছে এবং প্রার্থীর পক্ষে দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের প্রয়োজনীয়তা থাকায় এই সভার আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উল্লেখ করা হচ্ছে, যদিও বুধবার পর্যন্ত তার নাম নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।

বিজ্ঞাপন