বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে ভোট দিচ্ছেন সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার ভোটাররা। ভোটার ও নির্বাচন কর্মকর্তারা আশা করছেন, ভোট সুষ্ঠু হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য পুলিশ, আনসার, এসআরবি এবং বিজিবি মোতায়েন রয়েছে।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বডি ওর্ন ক্যামেরা রয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। নির্বাচনের পরবর্তী দুই দিন এলাকায় এসআরবি ফোর্স মোতায়েন থাকবে।

এই আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী, তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

বিজ্ঞাপন