বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
রাজনীতি

ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে অসদাচরণের অভিযোগে।

ডিএমপির ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগ আনা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় শৃঙ্খলা প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ ছয় কর্মকর্তাই আগে থেকে সাময়িক বরখাস্ত ছিলেন। বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বরখাস্তের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়েছিল এবং পিএসসি বরখাস্তের সিদ্ধান্তে একমত পোষণ করে।

বিজ্ঞাপন