মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার অভিযোগে ২ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার অভিযোগে ২ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তাদের হলের সিট বাতিল করেছে। অভিযুক্ত শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করতেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা পর্যালোচনা চলছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে সমকামিতার অভিযোগ উঠেছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল।

বিজ্ঞাপন