সরকারি চাকরিজীবিদের পে স্কেল বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাত্কারে এই তথ্য জানান। তিনি বলেন, যাচাইবাছাই শেষ হলেই পে স্কেল ঘোষণা করা হবে।
জ্বালানি সংকট সম্পর্কে তিনি জানান, সরকার এই সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আগামী তিন মাসের মধ্যে জ্বালানি মজুদ নিশ্চিত করা হবে এবং শীতকালে লোডশেডিং কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ড. তিতুমীর আরও জানান, ২০২৯ সালের মধ্যে জ্বালানি খাতে টেকসই অবস্থা তৈরি করার লক্ষ্যে সরকার নবায়নযোগ্য উৎস থেকে ন্যূনতম ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আগের সরকার লাগামহীন ঋণ নিলেও তা টেকসইভাবে ব্যবহার হয়নি বলে মন্তব্য করেন তিনি।