রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দীপু মনির স্বামীর জানাজা শেষে কারাগারে প্রত্যাবর্তন

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা শেষে তিনি কারাগারে ফিরলেন।

দীপু মনির স্বামীর জানাজা শেষে কারাগারে প্রত্যাবর্তন

স্বামীর জানাজা শেষে কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়।

বিকেল ৫টা ৫৮ মিনিটে ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা নেওয়া হয়। দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেন, যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর ছিল। প্যারোলে মুক্তির পর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়ে দীপু মনি আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরে যান।

বিজ্ঞাপন