শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে নির্বাচন কমিশন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার, ২০ আগস্ট, এই নির্বাচনের ফলাফল প্রকাশের দেড় ঘণ্টা পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ধারা ১১ অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহল আমিন, ঠাকুরগাঁও সদর থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।

আজ দুপুর ২টায় সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, যার মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন, বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

বিজ্ঞাপন