রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২২ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, তার রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের ফলে সংবিধান অনুযায়ী ওই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২১ আগস্ট অপরাহ্ণে মির্জা ফখরুল রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন, ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার আসন শূন্য হয়।

সরকারি মুদ্রণালয়ে বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন