ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে হয়েছে।
বিরোধী দলের অভিযোগ থাকলেও কমিশনের নজরে কোনো গুরুতর সমস্যা আসেনি বলেও তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভোটগ্রহণ কর্মর্কতাদের পরিচয়পত্রে ছবি যুক্ত না করার বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।