বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ কাল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কাল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ কাল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন।

নির্বাচন কমিশন জানায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন উল্লেখযোগ্য।

প্রচার-প্রচারণা শেষ হওয়ায় ভোটের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। স্থানীয় ভোটারদের অনেকেই নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

নির্বাচনের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরাও মাঠে থাকবেন। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বিশেষ দল, ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশা করছি।’

বিজ্ঞাপন