বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
রাজনীতি

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৯ মামলায় জালিয়াতির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ৯ মামলায় জালিয়াতির অভিযোগ উঠেছে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৯ মামলায় জালিয়াতির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ৯টি মামলায় শুনানি ও রায়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) আপিল বিভাগ সংশ্লিষ্ট মামলার আইনজীবীকে তলব করে জালিয়াতির ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছে।

আদালত জানিয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের কাছ থেকেও বিষয়টি জানতে চাওয়া হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে বিষয়টি আদেশের জন্য রাখা হয়েছে।

২০২০ সালের ৯১৯ নম্বর রিট মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ১৬ অক্টোবর রায় ঘোষণা করে। রায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩’-এর ৭ নম্বর বিধি অনুযায়ী ৬০% নারী কোটা সঠিকভাবে অনুসৃত হয়নি উল্লেখ করে তৎকালীন চূড়ান্ত ফলাফল বাতিল করা হয়।

এছাড়া, ৬ মাসের মধ্যে নতুন মেধা তালিকা প্রণয়ন করে রিটকারীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, মূল ৫৮ জন পিটিশনারের বাইরে অতিরিক্ত ৬৪ জন নতুন সহ-পিটিশনার অন্তর্ভুক্ত করার জন্য এফিডেভিট সম্পন্ন করা হয়।

তবে নিয়মিত সেকশন প্রক্রিয়া, নাম তালিকাভুক্তকরণ কিংবা বিবাদী পক্ষকে নোটিশ পাঠানো ছাড়াই ফাইল সরাসরি বিচারকের কাছে রেখে মাত্র একদিনের মধ্যে আবেদন মঞ্জুর ও শুনানি গ্রহণ করা হয়। অভিযোগ উঠেছে, ওই রায়ে মূল আবেদনকারীদের বাদ রেখে নতুন সহ-পিটিশনারদের পক্ষে আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছে। আপিল বিভাগে শুনানির সময় নথিপত্রে দৃশ্যমান প্রক্রিয়ার অনিয়ম ও জালিয়াতির চিত্র সামনে আসলে আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া এ বিষয়ে বলেন, মূল পিটিশনারদের কিছু বাদ দেওয়া হয়েছিল, আবার কিছু যুক্তও হয়েছিল। তিনি প্রক্রিয়া অনুসরণ করার দাবি করেন, তবে সেকশনে কিছু জটিলতা ছিল। তিনি বৃহস্পতিবার আদেশের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন