ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভে অংশ নেন সদর উপজেলা বিএনপি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়টি সদর উপজেলাকেন্দ্রিক ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে স্থাপন করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবি মানা না হলে আগামী মঙ্গলবার থেকে কঠোর আন্দোলন কর্মসূচি পালিত হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তব্য দেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।