এবি পার্টি বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানী বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছেন যে, বিতর্কিত আইন পাস করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেঈমানী করছে। তারা বলেন, "মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল করে বিএনপি শেখ হাসিনার আমলের মত আইন করছে।"
নেতারা নতুন আইনে গুমের বিচার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের হাতে দেয়ার বিষয়টিও সমালোচনা করেন। তারা জানান, "এটি জনগণের নিরাপত্তার জন্য হুমকি।"
বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি করেছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতাচ্যুত হলে এর জন্য তাদেরই প্রস্তাতে হবে। তারা অবিলম্বে এসব আইন বাতিল, সংস্কার, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।