সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

দিল্লিতে সিজেপির মিছিলের ডাক, আটক ৬ হাজার

দিল্লিতে সিজেপির মিছিলের ডাক, আটক ৬ হাজার। পুলিশ মুক্তি দিয়েছে মমতা-কেজরিওয়ালসহ ৩ হাজারকে।

দিল্লিতে সিজেপির মিছিলের ডাক, আটক ৬ হাজার

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আজ আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি জানিয়েছে, তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে।

শুক্রবার, দিল্লিতে রাজনীতিবিদ, অভিনেতা ও বিক্ষোভকারীসহ ৬ হাজার জনকে আটক করা হয়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও নেহা বোরাসহ প্রায় ৩ হাজার জনকে মুক্তি দিয়েছে পুলিশ।

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। তবে কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধরপাকড় শুরু করে।

বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে। আন্দোলনের দায়িত্ব পরে অজিঙ্ক শিন্দে গ্রহণ করেন। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়।

বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, যদি রোববারের মধ্যে আটক সবাইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে অনশন বা পদযাত্রার হুমকি দেওয়া হবে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ গণহারে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন