ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের অভিযানে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করা হয়।
এদিন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সমর্থনে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। মুম্বাই পুলিশ জানায়, সিজেপির বিক্ষোভের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। পুলিশের মতে, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কেবল আজাদ ময়দানেই বিক্ষোভ করার অনুমতি রয়েছে।
অভিনেতা ইমরান খান আটক হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুলিশ ভ্যানের ভেতর থেকে একটি সেলফি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মনে হচ্ছে, আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।”
সিজেপির কর্মীরা দাবি করেছেন, তারা ই-মেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু এ বিষয়ে কোনো উত্তর পাননি।
এদিকে, দিল্লিতে সিজেপির জন্তর মন্তর বিক্ষোভের কারণে পুলিশ প্রায় ১,৫০০ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং এআইএসএর নেত্রী নেহা বোরা।