রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ
রাজনীতি

দিল্লিতে বিক্ষোভের নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে, দীপকে আটক

দিল্লিতে বিক্ষোভের নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে, দীপকে আটক করেছে পুলিশ।

দিল্লিতে বিক্ষোভের নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে, দীপকে আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংগঠক অজিঙ্কা শিন্ডে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দরে আটক হওয়ার পর বিক্ষোভের নেতৃত্ব গ্রহণ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় শিন্ডে বলেন, 'আমরা সবাইকে যন্তর মন্তনের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।' তিনি জানান, দিল্লি পুলিশ তাদের থামানোর চেষ্টা করলেও আন্দোলন থামবে না।

এদিন সকালে, মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের জ্যেষ্ঠ সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দিতে যাচ্ছিলেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নেতাদের মুক্তি না পাওয়া পর্যন্ত শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন। দীপের আটকের পর শিন্ডের নেতৃত্বে রাজনৈতিক মহলে আগ্রহ বেড়েছে।

অজিঙ্কা শিন্ডে ৩৫ বছর বয়সী এবং তিনি ড. বাবাসাহেব আম্বেদকর টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেছেন। সিজেপির অন্যতম প্রধান সংগঠক হিসেবে তার পরিচিতি রয়েছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভের অনুমতি দেয়া হয়নি। তবে বিভিন্ন দল ও গোষ্ঠী প্রায় ৫০০ জন সেখানে আসার চেষ্টা করলে তাদের আটক করা হয়েছে। কিছু প্রতিবেদনে আটকের সংখ্যা দেড় হাজারের বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কিছু বিক্ষোভকারী ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়েন, যাতে দুই পুলিশ সদস্য আহত হন।

দীপের বক্তব্য ছিল, প্রতিবাদ করা নাগরিকদের মৌলিক অধিকার। এখন শিন্ডের নেতৃত্বেই আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা নির্ভর করছে।

বিজ্ঞাপন