বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সিজেপির দুই নেতা সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ফের সমন জারি

সিজেপির দুই নেতা সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ফের সমন জারি হয়েছে।

সিজেপির দুই নেতা সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ফের সমন জারি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে ফের সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তাদের হাজিরা দিতে হবে।

সৌরভ ও রাঙ্কা সম্প্রতি তিহার জেলে এক সপ্তাহ কারাবন্দী থাকার পর মুক্তি পান। বুধবার রাতে মুচলেকা দিয়ে তারা মুক্তি লাভ করেন। তবে তাদের ফের গ্রেফতার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে, তারা দিল্লির যন্তর মন্তরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিক্ষোভে অংশ নেয় এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করেন, যার কারণে তাদের গ্রেফতার করা হয়েছিল।

সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সিজেপির অন্যতম শীর্ষ নেতা। গত মে মাসে ভারতের শীর্ষ আদালত বেকার তরুণদের 'তেলাপোকা' বা 'ককরোচ' বলে সম্বোধন করার পর এটি ইন্টারনেট জোক হিসেবে পরিচিতি পায়।

সিজেপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সংগঠন যা ফাঁস হওয়া পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজার হাজার তরুণকে সংগঠিত করার মাধ্যমে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন