রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, জানায় সিজেপি।

অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে সিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য নেই।

দেশটির একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে। এই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি।

কিন্তু, কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। শনিবার বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে।

আন্দোলনের দায়িত্ব পরে অজিঙ্ক শিন্দে গ্রহণ করেন। এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী তরুণদের বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের আটকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি করেছেন।

শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আটক সবাইকে রোববারের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার হুমকি দেওয়া হবে। তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন।

অভিজিৎ দিপকের আটক হওয়ার পর মহারাষ্ট্রে তার গ্রামের বাড়িতে মারা যান তার দাদী সাবিত্রীবাঈ। এ অবস্থায়, দিল্লি পুলিশ অভিজিৎকে বাড়ি যাওয়ার প্রস্তাব দেয়।

বিজ্ঞাপন