শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে সিজেপির বিক্ষোভ, ২৩ হাজার পুলিশ মোতায়েন

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে সিজেপির বিক্ষোভ, ২৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে সিজেপির বিক্ষোভ, ২৩ হাজার পুলিশ মোতায়েন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আন্দোলন কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

বিক্ষোভের জন্য দিল্লিতে ২৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশনগামী শুক্র ও শনিবারের ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

এছাড়া, পুলিশের নির্দেশে রাজধানী নয়াদিল্লিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

সিজেপি অভিযোগ করছে, ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার কারণে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন। ভোটার তালিকার বিতর্কিত সংশোধন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোটও এ ইস্যুতে সক্রিয় রয়েছে।

পুলিশ অনুমতি না থাকায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘আমাদের বিক্ষোভ হবেই। কারণ, যন্তর মন্তর নির্ধারিত প্রতিবাদস্থল। ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে বিক্ষোভ করার অধিকার দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন