শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করলেন আসাদুল হাবিব দুলু

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করলেন আসাদুল হাবিব দুলু

জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান।

মন্ত্রী জানান, যেগুলোতে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে চান। তিনি বলেন, "যেগুলোতে একমত হয়েছি, সেগুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী আমরা আগামী দিনের সংবিধান সংশোধন করবো।"

আসাদুল হাবিব দুলু বলেন, "যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাঈদসহ যারা জুলাইতে আত্মদান করেছেন, সেই আত্মদানের প্রতি সম্মান রেখে বর্তমান সরকার একটি মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত।"

তিনি আরো উল্লেখ করেন, "সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে। যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে, যে দল ম্যান্ডেটপ্রাপ্ত হয়, তারা সেভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে।"

মন্ত্রী বলেন, "আল্লাহ যদি দোয়া করেন, আপনারা সবাই থাকেন, এই সরকারের প্রতি আস্থা রাখেন এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশনে বিভ্রান্ত না হন, তাহলে ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন বছরের পরে এই বিশ্ববিদ্যালয়ের চেহারা আমরা তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন করবো।"

প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর পর অবশেষে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজ শুরু হলো। ২০২৪ সালের ১৬ জুলাই এই গেটের সামনে হাত উঁচিয়ে পুলিশের গুলি বরণ করে শহীদ হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

বিজ্ঞাপন