চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সম্পূর্ণ অমূলক মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চুক্তির উদ্দেশ্য হলো বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা এবং এতে নতুন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, “চুক্তির কারণে বন্দরের কর্মচারীদের চাকরি হারাতে হবে এমন কোনো পরিস্থিতি নেই।”
এছাড়া, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান অবনমন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, চীন এই খাতে প্রধান রফতানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। তবে ভিয়েতনামের সাথে ফ্রি ট্রেড থাকায় মাঝে মাঝে তারা বাংলাদেশের রফতানি সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে, আবার বাংলাদেশও সেই স্থান দখল করতে সক্ষম হয়েছে।