ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বরে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মিল্টন জানান, খালেদা জিয়ার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
তিনি বলেন, "কোনো রাজনীতিকরণ করা হবে না, যারাই গণতন্ত্র উদ্ধারে অবদান রেখেছে তাদের গ্রাফিতি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।"
ডিএনসিসির প্রশাসক আরও জানান, ঢাকা শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে এবং স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
শফিকুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, "একটি রাজনৈতিক দল ফুটপাত দখলকারীদের উসকানি দিয়ে আবার ফুটপাত দখলের চেষ্টা করছে। কেউ যদি ফুটপাত দখল করার ষড়যন্ত্র করে, তাদের জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।"