শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

২৮ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এ সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রয়াতের পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্মরণসভায় খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা এবং তার অবদান নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান করা হয়েছে।

লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। আগ্রহী লেখকরা [email protected] ঠিকানায় তাদের লেখা পাঠাতে পারবেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছিল এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়।

স্বাস্থ্য জটিলতার কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন খালেদা জিয়া, যা তার রাজনৈতিক জীবনের ওপর প্রভাব ফেলেছিল। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

বিজ্ঞাপন