ঢাকা সফররত চীনের আন্তর্জাতিক মন্ত্রী লিউ হাই সিং বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদনকালে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে রুহের মাগফিরাত কামনা করেন। পরে মন্ত্রী শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা মন্ত্রীকে স্বাগত জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে অংশ নেন।