বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

টেক্সাসে ৩২ বছর পর ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন জেমস টালারিকো

টেক্সাসে ৩২ বছর পর ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো নির্বাচনে জয়ী হয়েছেন।

টেক্সাসে ৩২ বছর পর ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন জেমস টালারিকো

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ৩২ বছর পর কোনো ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন জেমস তালারিকো।

১৯৯৪ সালের পর এই প্রথম, টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী রাজ্যব্যাপী নির্বাচনে জয়ী হলেন। প্যাক্টসনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তালারিকো, যিনি ডেমোক্র্যাট দলের হয়ে চূড়ান্ত মনোনয়ন লাভ করেন।

প্যাক্টসন, যিনি বর্তমান সিনেটর জন কর্নিনকে হারিয়ে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন, নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন লাভ করেন।

প্যাক্টসনের প্রচারণায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ২০-২২ কোটি ডলারেরও বেশি ব্যয় করেন। তবে বিপুল পরিমাণ অর্থ খরচ এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও তিনি জয়লাভ করতে সক্ষম হননি।

অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর সহজবোধ্য প্রচারণা সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। ডেমোক্র্যাটদের দাবি অনুযায়ী, সাধারণত ভোটদানে বিরত থাকা নাগরিকদের ভোট কেন্দ্রে আনাই তাদের এই জয়ের অন্যতম কারণ।

বিজ্ঞাপন