শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে

বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে।

বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি তাদের সমাধিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করে। তিনি অভিযোগ করেন যে, স্বাধীনতার পর একটি দল দেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতে বিভিন্ন আইন প্রণয়ন করেছে, যার ফলে দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে।

রিজভী আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তবে ষড়যন্ত্র থেমে থাকেনি। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের পরাজিত শক্তি জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং ৭ নভেম্বরের চেতনা আন্দোলনের পেছনে কাজ করছে।

বিএনপির এই নেতা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বলেন, দুষ্কৃতকারীরা পাশের দেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের অর্থায়নে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্টদের ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জনগণ তা ক্ষমা করবে না।

রিজভী জানান, বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করবে।

বিজ্ঞাপন