উয়েফার সভাপতি পদে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য নির্বাচনের ঘোষণা দিয়েছেন আলেকসান্দার সেফেরিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্লিনে উয়েফার ৫৫টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এক সভায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
সেফেরিনের এই ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচনে না দাঁড়ানোর আগের অবস্থান থেকে সরে আসার বিষয়টি স্পষ্ট হলো। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
যদি ২০২৭ সালের নির্বাচনে জয়ী হন, তাহলে ২০৩১ সাল পর্যন্ত ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্বে থাকবেন সেফেরিন।
সেফেরিন ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর ফলে উয়েফা তার নেতৃত্বের বিকল্প খুঁজতে শুরু করে।
এখনও ফিফা সভাপতির বিপক্ষে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি উয়েফা। তবে সুইজারল্যান্ড ও টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রামন বেগা ইতোমধ্যে ফিফা সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।