রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা

দেশে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে, জানান মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (৮ নভেম্বর) লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল খননের ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে, যার নাম ‘মডেল খাল’।

মন্ত্রী জানান, খাল খননের কাজ সম্পন্ন হওয়ার পর খালের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করা হবে। এর ফলে পুনরায় মাটি ভরাট করে খাল দখল করা সম্ভব হবে না।

তিনি উদাহরণ হিসেবে মহেন্দ্রনগর খালের কথা উল্লেখ করেন, যা ১৯৮০ সালে খনন করা হয়েছিল। বর্তমানে খালটির অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে এবং সেখানে ফসলি জমি ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে।

ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে, যোগ করেন তিনি।

বিজ্ঞাপন