বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
জাতীয়

নন্দিনী হত্যা মামলার দ্রুত চার্জশিট দাখিলের আশ্বাস মন্ত্রীর

নন্দিনী রায় হত্যা মামলার দ্রুত তদন্ত ও চার্জশিট দাখিলের আশ্বাস দিলেন মন্ত্রী।

নন্দিনী হত্যা মামলার দ্রুত চার্জশিট দাখিলের আশ্বাস মন্ত্রীর

লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী রায় হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নন্দিনীর পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন এবং আসামিদের দ্রুত বিচারের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, “একটি নিষ্পাপ শিশুকে যারা এভাবে হত্যা করতে পারে, তারা নরপিশাচ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”

তিনি আরও জানান, মামলার অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার এক আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা ও তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে নিখোঁজ হয় শিশু নন্দিনী রায়। পরদিন সকালে একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ১৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

এ ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত বাবা ও ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এক আসামি বিধান চন্দ্র ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন