বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে সিআইডির চার্জশিটে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে সিআইডির খসড়া চার্জশিটে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে সিআইডির চার্জশিটে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই আর্থিক কেলেঙ্কারিতে সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।

চার্জশিটে অন্তর্ভুক্ত ৬৪ জনের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক এবং ১৮টি প্রতিষ্ঠান রয়েছে। এই তালিকায় ফিলিপিন্সের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১ নাগরিকের নাম উল্লেখ করা হয়েছে।

বর্তমানে অভিযোগপত্রটি যাচাই-বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়।

এ ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। এরপর থেকে সিআইডি মামলাটির তদন্ত করছে।

বিজ্ঞাপন