বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সিআইডির কাছে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ডের আবেদন

সিআইডি ৬৭৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায়।

সিআইডির কাছে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ডের আবেদন

অর্থপাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ৩ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিআইডির একটি সূত্র জানায়, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে এর আগেও স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব তাকে গ্রেফতার করেছিল।

দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

বিজ্ঞাপন