মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্পের হুঁশিয়ারি: ডেমোক্র্যাটরা জিতলে যুক্তরাষ্ট্রে জ্বলবে ফ্রান্সের মতো

ট্রাম্পের মতে, ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্রে ফ্রান্সের মতো সহিংসতা বাড়তে পারে।

ট্রাম্পের হুঁশিয়ারি: ডেমোক্র্যাটরা জিতলে যুক্তরাষ্ট্রে জ্বলবে ফ্রান্সের মতো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রে ফ্রান্সের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কানসাসে রিপাবলিকানদের একটি গুরুত্বপূর্ণ সিনেট আসন ধরে রাখার প্রচারে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সোমবার রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বলেন, ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের উদাহরণ টেনে এনে তিনি দাবি করেন যে, রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ট্রাম্পের বক্তব্যে অভিবাসী ও মুসলিমবিরোধী ভাষা ব্যবহারের জন্য অধিকারকর্মীরা সমালোচনা করেছেন। তারা বলেন, এ ধরনের বক্তব্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাবকে স্বাভাবিক করে তুলতে পারে।

কানসাসে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ১৬ শতাংশ পয়েন্টে জয়ী হয়েছিলেন। তবে এবার রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন, যিনি একটি মেথডিস্ট মেগাচার্চের যাজক।

হ্যামিলটনের প্রচার শিবিরের মুখপাত্র টাইসন ব্রডি বলেন, কানসাসের মানুষ জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামে পিষ্ট হচ্ছেন এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খাচ্ছেন।

বিজ্ঞাপন