মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তিন জেলা সফরে যাচ্ছেন আজ

আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তিন জেলা সফরে যাচ্ছেন আজ

আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে, প্রধানমন্ত্রী বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। সেখান থেকে তাঁর প্রথম গন্তব্য রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির।

রংপুরের পর রাজশাহী সফর করবেন তিনি, যেখানে ধর্মসভা মন্দিরে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন রয়েছে।

এরপর, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন