বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা, দুর্গোৎসব পরিদর্শন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা, দুর্গোৎসব পরিদর্শন করবেন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন নগরী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর ও রাজশাহী পরিদর্শনের পর এবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

বন্দরনগরীতে পৌঁছে প্রধানমন্ত্রীর জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এর পর চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী আসেন।

বিজ্ঞাপন