আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন, যেখানে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে, প্রধানমন্ত্রী বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর প্রথমে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে যাবেন।
রংপুরের পর তিনি রাজশাহীর ধর্মসভা মন্দিরে মণ্ডপ পরিদর্শন করবেন এবং সেখানেও শুভেচ্ছা বিনিময় করবেন। পরে, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেবেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় করবেন।
তার সফরকে ঘিরে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।