মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তৎপর

শারদীয় দুর্গাপূজা নিরাপদ রাখতে সরকারের কঠোর পদক্ষেপ, জানিয়েছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তৎপর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার তৎপরতা চালাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে তদারকি করছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার (১৯ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি উল্লেখ করেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন