দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর তিনি লালমনিরহাটে পৌঁছান।
প্রধানমন্ত্রী সকাল ৯টায় রাজধানী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন। বিএনপির ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী জনতার স্পন্দন ধারণ করে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন।
বিকেল ১০টার পর লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
কর্মসূচির শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি নেবেন এবং কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় তিনি হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করেছেন।