বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত

কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত

দেশজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব হিসেবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোর গ্যাং প্রতিরোধে ইউএনওকে সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাং প্রতিরোধ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন