শারদীয় দুর্গাউৎসবের মহা নবমীতে পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে একটি সামরিক বিমানে রওনা হন তিনি।
সকাল ১০ টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তার কর্মসূচি অনুযায়ী, ১০টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা ও পূজামন্ডপ পরিদর্শন করবেন।
পরবর্তী সময়ে, সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করবেন।
২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি দেওয়ার পর বিকাল তিনটায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করবেন।
বিকাল ৪টায় ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পুজামন্ডপ পরিদর্শন করবেন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি দেওয়ার পর রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরে অবতরণ করবেন।