শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর বাইরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রংপুরের সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও এয়ারপোর্ট থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পরিদর্শনের প্রথম স্থান হবে রংপুরের রাধা গোবিন্দ মন্দির, যেখানে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরবর্তীতে পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে ধর্মসভা এবং পূজামণ্ডপ পরিদর্শনের পর সাড়ে ১২টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বিকাল ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর বিকাল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করবেন।
বিকাল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন।