শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর ৩ বিভাগে সফর করবেন

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর তিনটি বিভাগ সফর করবেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন।

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর ৩ বিভাগে সফর করবেন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০ অক্টোবর দেশের তিনটি বিভাগ সফর করবেন। তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। সেখানে পৌঁছে তিনি রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।

এরপর, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন।

রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সন্ধ্যায় তিনি চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে রাতের ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন